নিউজ

দাউদকান্দি পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান । এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘খ’’ শ্রেনীভূক্ত পৌরসভা।

দাউদকান্দি পৌরসভা তথ্য

অবস্থান/সূচনাঃ সাবেক দাউদকান্দি ১১ নং সদর ইউনিয়ন পরিষদের ২৬টি গ্রাম ও ১৯টি মৌজা এবং ০৯ টি ওয়ার্ড নিয়ে দাউদকান্দি পৌরসভা গঠিত । এটি জেলা শহর কুমিল্লা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত । বর্তমানে দাউদকান্দি (খ) শ্রেণীভূক্ত একটি পৌরসভা এবং দ্রুত বর্ধণশীল ও সম্ভবনাময় গ্রামীণ শহর । ১৯৯৫ ইং সনে ইহা প্রতিষ্ঠিত হয়। গোমতী নদীর তীরবর্তী ইহার অবস্থান । পৌরসভা কার্যালয়টি দাউদকান্দি উপজেলা পরিষদের পূর্ব পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওজারভাঙ্গা মৌজার ০৪ নং ওয়ার্ড এবং ৪০০, ৪০১, ও ৩৯২ নং দাগে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত ।ডাকঘরঃ দাউদকান্দি-৩৫১৬। জেলা শহর থেকে এই পৌরসভার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ । পৌরসভা কার্যালয়টি ২৪ কক্ষ বিশিষ্ট দোতলা ভবন । পৌরসভা কার্যালয়ের আঙ্গিনার পরিমান ৪৭.৫০ (সাত চল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ)। ইতিহাসঃ ১৯৭১ সনের স্বাধীনতা যুদ্ধে দাউদকান্দির অনেক কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেটে খাওয়া মানুষ, পাকবাহিনীর হাতে মৃত্যুবরণ করেন। পশ্চিমা শাসক গোষ্ঠির অত্যাচার থেকে এ দাউদকান্দিকে মুক্ত করার জন্য যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অংশীদার আজকের দাউদকান্দি পৌরসভা, সৃষ্টির পর থেকে বহু বাধা বিপত্তি অতিক্রম করে আস্তে আস্তে দাউদকান্দি সদর এলাকা উন্নয়নের দাঁড়প্রান্তে অবস্থান করছে। উৎপাদিত ফসলঃ দাউদকান্দি পৌর এলাকায় ভূট্টার ফলন চাষীদের অনেক লাভজনক অবস্থানে রেখেছে। তারমধ্যে ধান ও আলু সুবিধাজনক অবস্থানে আছে। তাছাড়া সরিষা ও অন্যান্য ফলনও ভালো হয়। শিল্প এলাকা ও অন্যান্য প্রতিষ্ঠানঃ পৌরসভাটি নদী এলাকায় অবস্থান আছে বলে এখানে বেশ কয়েকটি কোল্ডস্টোরেজ, ইট, বালু, সিমেন্ট এর ঘাট বিদ্যমান আছে। তাছাড়া, নদীর টাটকা মাছ প্রতিদিনই জেলেরা ক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে। দর্শনীয় ও ঐত্যিহাসিক স্থান ও স্থাপনাঃ এখানে দর্শনীয় স্থান হলো গোমতী নদীর উপর বৃহত্তম গোমতী-মেঘনা সেতু। তাছাড়া শিশু পার্ক, মাজার, বিশ্বরোড সংলগ্ন ঈদগাঁহ । ঈদগাহের সাথে মডেল মসজিদ অবস্থিত । বর্তমানে ঈদগাঁহ সংলগ্ন বিশ্বরোডে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ যাহা স্বাধীনতার সাক্ষ্য বহন করে । দাউদকান্দি পৌর এলাকার জনগন এবং অনেক দূর দুরান্ত থেকে কেহ বেড়াতে আসলে অনেকেই গোমতী সেতুর উপর দাঁড়ালে ছোট বড় নৌকা, লঞ্চ, ষ্টিমার দেখতে পায় । এমনকি বৈকালিক দৃশ্য, সূর্য্য ডোবার দৃশ্য চোখে পড়ার মত যাহা পর্যটকের মন কেড়ে নেয়।
যোগাযোগ

পৌরসভার নাম: দাউদকান্দি পৌরসভা

জেলা: কুমিল্লা

বিভাগ: চট্টগ্রাম

শ্রেণী:

মোবাইল: 08023-55413

ইমেইল: dkandipoura@gmail.com

ওয়েবসাইট: https://daudkandipourashava.gov.bd

ম্যাপ